১৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:৪৩ এএম
পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডা. হেলাল উদ্দিন
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চাইল্ড অ্যাডোলেসেন্ট অ্যান্ড ফ্যামিলি সাইকিয়াট্রি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদকে পাবনা মানসিক হাসপাতালের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি ওই হাসপাতালের পরিচালক ডা. শাফকাত ওয়াহিদকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে (পার-১) ন্যস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২) উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।
এসএইচবি
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : পাবনা মানসিক হাসপাতাল
-
২১ অক্টোবর, ২০২৫
-
১৪ ফেব্রুয়ারী, ২০২৫
-
১১ অক্টোবর, ২০২৪
-
১৩ সেপ্টেম্বর, ২০২২
-
১২ সেপ্টেম্বর, ২০২২
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত