পাবনা মানসিক হাসপাতালের নতুন পরিচালক ডা. শাফকাত ওয়াহিদ
মেডিভয়েস রিপোর্ট: পাবনা মানসিক হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. শাফকাত ওয়াহিদ। এর আগে তিনি রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ডা. শাফকাত ওয়াহিদকে পাবনা মানসিক হাসপাতালের নতুন পরিচালক হিসেবে বদলি বা পদায়ন করা হলো।’
‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।