০৭ ফেব্রুয়ারী, ২০২৫ ০৭:২০ পিএম

আন্দোলনে আহতদের বেসরকারিতে চিকিৎসার বিল জমা দেওয়ার আহ্বান

আন্দোলনে আহতদের বেসরকারিতে চিকিৎসার বিল জমা দেওয়ার আহ্বান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অধীনে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের যুগ্মসচিব মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘ইতঃপূর্বে বেসরকারি হাসপাতালে যারা চিকিৎসা গ্রহণ করেছেন, তাদের আবেদন ও বিল গণঅভ্যুথান সংক্রান্ত বিশেষ সেলে অথবা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কার্যালয়ে দাখিল করতে হবে। সেলে প্রাপ্ত বিলসমূহ স্বাস্থ্য অধিদপ্তরে প্রয়োজনীয় যাচাই-বাছাই করে পুনরায় গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলে প্রেরণ করবে এবং সিভিল সার্জন অফিসে প্রাপ্ত বিল সিভিল সার্জন যাচাই-বাছাই শেষে প্রেরণ করবেন। সেল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে দাবিকৃত অর্থ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করবে- মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।’

এ ছাড়া আহত হয়ে চিকিৎসা নিয়েছেন তাদের আবেদন ও বিল গণঅভ্যুথান সংক্রান্ত বিশেষ সেলে অথবা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কার্যালয়ে জমা দেওয়ার জন্য উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

আবেদন ফরম গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে (https://musc.portal.gov.bd/) পাওয়া যাবে।

এমআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক