গাজায় আহতদের সহায়তা দেওয়ার ঘোষণা জাপানের
মেডিভয়েস রিপোর্ট: গাজায় ইসরায়েলি আগ্রাসনে আহতদের চিকিৎসা সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে জাপান সরকার। এ বিষয়ে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের জন্য কাজ করছে দেশটি। সোমবার (৩ ফেব্রুয়ারি) সংসদীয় অধিবেশনে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এ কথা বলেন।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু চিকিৎসাই নয়, গাজার মানুষদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টির কথাও ভাবছি আমরা।’
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ইশিবার কাছে এক সংসদ সদস্য জানতে চান, ২০১৭ সালে সিরিয়ার শরণার্থীদের শিক্ষার্থী হিসেবে গ্রহণের যে প্রকল্প নেওয়া হয়েছিল, সেটিকে দৃষ্টান্ত গ্রহণ করে গাজার বাসিন্দাদের জন্য অনুরূপ ব্যবস্থা করা যায় কিনা?
এর উত্তরে ইশিবা বলেন, ‘আমরা গাজার জন্য একই ধরনের একটি প্রকল্প শুরু করার কথা ভাবছি এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার প্রয়োজনীয় প্রচেষ্টা চালাবে।’
উল্লেখ্য, ওই প্রকল্পের আওতায় জাপান জাতিসংঘের শরণার্থী সংস্থা স্বীকৃত ৮২ সিরিয়ার শরণার্থীকে শিক্ষার্থী হিসেবে গ্রহণ করেছিল। মূলত সিরিয়ার ভবিষ্যৎ নেতাদের জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি করা এবং যুদ্ধবিধ্বস্ত দেশের জন্য দীর্ঘমেয়াদি সহায়তা প্রদানই ছিল ওই প্রকল্পের লক্ষ্য।
জাপানে শরণার্থী গ্রহণের নীতিকে অনেকেই রক্ষণশীল বলে মনে করেন, ফলে এটি দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে রয়েছে। ২০২৩ সালে জাপান ১৩ হাজার ৮২৩ জন শরণার্থীর আবেদন পেয়েছিল। তবে এর মধ্যে মাত্র এক হাজার ৩১০ জনকে আশ্রয় দেওয়া হয়, যা ছিল মোট আবেদনকারীর ১০ শতাংশেরও কম। শরণার্থী গ্রহণের কঠোর নীতির জন্য জাপান আন্তর্জাতিক মহলে বহুবার সমালোচিত হয়েছে। তবে সিরিয়ার শরণার্থীদের শিক্ষার্থী হিসেবে গ্রহণের উদ্যোগ দেশটির শরণার্থী নীতিতে এক নতুন মাত্রা যোগ করেছিল।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫০ জন ফিলিস্তিনি রোগী যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে শনিবার পুনরায় খোলা রাফাহ ক্রসিং দিয়ে মিশরে গিয়েছিল, যা কার্যকর হয়েছিল ১৯ জানুয়ারি। যাদের মধ্যে ৩০ জন ক্যান্সারে আক্রান্ত শিশু এবং তাদের সঙ্গীরা ছিলেন।
গাজা হাসপাতালের পরিচালক বলেছেন, ছয় হাজার রোগী ফিলিস্তিনি ভূখণ্ড থেকে স্থানান্তরিত হওয়ার জন্য প্রস্তুত এবং ১২ হাজারেরও বেশি মানুষের চিকিৎসার প্রয়োজন।
এসআই/এনএআর/
-
১৫ নভেম্বর, ২০২৫
-
২৭ জুলাই, ২০২৫
-
১৭ জুলাই, ২০২৫
-
১৩ এপ্রিল, ২০২৫
গাজায় চিকিৎসাসেবা দেওয়া অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি চিকিৎসক মইনুল হোসেন খান
কুড়িয়ে আনা মেয়াদোত্তীর্ণ ওষুধেই গাজায় আহতদের চিকিৎসা
-
১৩ এপ্রিল, ২০২৫
-
০৮ এপ্রিল, ২০২৫
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা