০৫ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:০৩ পিএম

বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ জনপ্রশাসন সংস্কার কমিশনের

বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ জনপ্রশাসন সংস্কার কমিশনের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের পুরোনো চারটি বিভাগকে চারটি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেন কমিশন প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী।

পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে জানান, দেশকে চারটি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার সুপারিশও করা হয়েছে। এ ছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জ নিয়ে ‘গ্রেটার ঢাকা ক্যাপিটাল সিটি’ গঠনের সুপারিশ করেছে কমিশন।

একই সাথে ইমিগ্রেশনের জন্য পুলিশের আলাদা ইউনিট গঠনের সুপারিশ করা হয়েছে কমিশনের প্রতিবেদনে। পাবলিক সার্ভিস পৃথক করে তিনটি পাবলিক সার্ভিস কমিশন গঠনের প্রস্তাবও করা হয়েছে এতে।

সংবাদ সম্মেলনে উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

এর আগে, দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী ও বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধান শাহ আবু নাঈম মমিনুর রহমান।

উল্লেখ্য, গত ৮ আগস্ট সরকার গঠন করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেয়। আর বাকি দুই সংস্কার কমিশন প্রধান প্রতিবেদন জমা দিলেন আজ।

এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : জনপ্রশাসন সংস্কার কমিশন
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক