২৯ জানুয়ারী, ২০২৫ ০৫:১৮ পিএম

সনদ যাচাইয়ে আসেননি মুক্তিযোদ্ধা কোটার ৪৯ শিক্ষার্থী

সনদ যাচাইয়ে আসেননি মুক্তিযোদ্ধা কোটার ৪৯ শিক্ষার্থী
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: সনদ যাচাইয়ে ডাকার পরও আসেননি এমবিবিএস ভর্তি পরীক্ষায় বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে কোটায় আসন পাওয়া ১৯৩ জনের মধ্যে ৪৯ জন ‘মুক্তিযোদ্ধার সন্তান’। তবে তাঁদেরকে আবারও সনদ যাচাইয়ের জন্য ডেকেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

আজ বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন মেডিভয়েসকে এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে কোটায় আসন পাওয়া মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের চলতি মাসের ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি সনদপত্র যাচাইয়ের জন্য ডেকেছিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তাতে কোটায় চান্স পাওয়ার পরও সনদ যাচাইয়ের জন্য আসেননি ৪৯ মুক্তিযোদ্ধার সন্তান। এর আগে ২৩ ও ২৬ জানুয়ারি পশ্চাৎপদ জনগোষ্ঠীর (পার্বত্য জেলার উপজাতীয় ও অ-উপজাতীয় এবং অন্যান্য জেলার উপজাতীয়) কোটায় নির্বাচিত প্রার্থীদের সনদপত্র যাচাইয়ের জন্য ডেকেছিল অধিদপ্তর।

জানতে চাইলে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, ‘সনদ যাচাইয়ে আজকে শেষ দিন ছিল। কিন্তু ফলাফল এখনও আমরা প্রকাশ করবো না, কারণ অনেকে অনুপস্থিত ছিল। যারা অনুপস্থিত ছিল তাঁদেরকে আবারও নোটিস দিচ্ছি রোববারে আসার জন্য। অনুপস্থিতরা রোববারে আসবেন, পরে তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এসএইচ/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক