হেপাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক শাহিনুল আলম
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
আজ রোববার (২৬ জানুয়ারি) বিএসএমএমইউর হেপাটোলজি বিভাগের ক্লাস রুমে সাধারণ সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
হেপাটোলজি সোসাইটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বারডেমের সহযোগী অধ্যাপক ডা. মো. গোলাম আযম। এছাড়া সহ-সভাপতি পদে অধ্যাপক ডা. মো. গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ পদে ডা. মো. মাহবুবুল আলম ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে ডা. মো. সাইফুল ইসলাম এলিন দায়িত্ব পালন করবেন।
কমিটিতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ডা. মো. কামরুল আনাম, সাংগঠনিক সম্পাদক পদে ডা. এসকেএম নাজমুল হাসান, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক পদে ডা. তানভীর আহমেদ, সদস্য পদে অধ্যাপক ডা. মো. একমত আলী, ডা. মো. মোতাহার হোসেন, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. নুরুল ইসলাম এবং ডা. মো. হারুন অর রশিদ দায়িত্ব পালন করবেন।
এসময় অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম তাঁর বক্তব্যে সোসাইটি পক্ষ থেকে লিভার রোগ বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধে কার্যক্রম জোরদার, তৃণমুলে চিকিৎসাসেবা নিশ্চিত করতে টেলিমেডিসিন সেবা কার্যক্রম চালু, গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও সোসাইটির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিজস্ব তহবিল বৃদ্ধি উপর গুরুত্বারোপ করেন।
এসএইচ
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫