১৮ জানুয়ারী, ২০২৫ ০৪:৫৩ পিএম

জাতীয় কবির নাতির চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

জাতীয় কবির নাতির চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তার দৌহিত্র বাবুল কাজী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অগ্নিদগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হওয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র বাবুল কাজীর চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, ভোর পাঁচটার দিকে বনানীর নিজ বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসনে। তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে শ্বাসনালীর। সার্বিক চিকিৎসার জন্য ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।  

হাসপাতালে দগ্ধ বাবুল কাজীর বড় বোন খিলখিল কাজী বলেন, বাবুল কাজী গার্মেন্টস ব্যবসায়ী। স্ত্রী নাদিরা ফারজানা রুনা ও তাদের দুই ছেলে-এক মেয়ে নিয়ে থাকতেন বনানীর ২৩ নম্বর রোডের বাসায়।

তিনি জানান, বাবুল কাজীর ধূমপানের অভ্যাস আছে। ভোরে বাথরুমে গ্যাস লাইটার দিয়ে সিগারেট ধরাতে গেলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। তখন তিনি নিজেই বাথরুমের দরজা খুলে বাইরে বের হন। স্ত্রী সন্তানরা মিলে তাকে সরাসরি হাসপাতালে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, বাথরুমে মিথেন গ্যাস থেকে বিস্ফোরণ হতে পারে।

এসএইচবি/এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক