দিনাজপুর ও ফরিদপুর মেডিকেলে নতুন উপাধ্যক্ষ
মেডিভয়েস রিপোর্ট: দিনাজপুর মেডিকেল কলেজ ও ফরিদপুর মেডিকেল কলেজে নতুন উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতে পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহওয়াজ সই করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিরাজগঞ্জের এম মনসুর আলী মেডিকেল কলেজে সংযুক্তিতে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হককে দিনাজপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) করা হয়েছে। একই সাথে অধ্যাপকের চলতি দায়িত্বও দেওয়া হয়েছে তাকে।
এ ছাড়া ফরিদপুর মেডিকেল কলেজের বর্তমান উপাধ্যক্ষ ডা. স্বপন কুমার বিশ্বাসকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে প্রজ্ঞাপনে।
আর ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. খান মুহাম্মদ আরিফ। তাকেও সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক (চলতি দায়িত্ব) করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তা আগামী ২৩ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন।
একই প্রজ্ঞাপনে আরও তিন মেডিকেলে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।
এনএআর/
-
১৫ মে, ২০২৬
-
২৮ এপ্রিল, ২০২৬
-
১৮ ফেব্রুয়ারী, ২০২৬
-
০২ ডিসেম্বর, ২০২৪
-
২৪ নভেম্বর, ২০২৩
-
২১ নভেম্বর, ২০২৩
-
১৩ নভেম্বর, ২০২৩
-
১৯ সেপ্টেম্বর, ২০২৩