০৭ জানুয়ারী, ২০২৫ ০৯:৩৮ পিএম

কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা

কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় এ হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে কুমির্টোলা হাসপাতালের নবনির্মিত করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) এবং ওয়ান স্টপ ইমার্জেন্সি ক্যাজুয়ালটি সার্জারির কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা।

এ ছাড়া হাসপাতালের ডায়ালাইসিস সেন্টার, ল্যাবরেটরি ইনফরমেশন সেন্টার, সেন্ট্রাল প্যাথলজি কালেকশন পয়েন্ট এবং নির্মাণাধীন রেডিওথেরাপি ইউনিট, জেরিয়াট্রিক ওয়ার্ড, হাসপাতালকে এক হাজার শয্যায় রূপান্তরিত করার কার্যক্রম এবং গণঅভ্যুত্থানের শহীদদের জন্য নির্মাণাধীন কর্নারও পরিদর্শন করেন নূরজাহান বেগম।

পরিদর্শকালে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমানসহ হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক