০৭ জানুয়ারী, ২০২৫ ০৯:১১ পিএম
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, লক্ষ্মীপুরে তিন ফার্মেসিকে জরিমানা
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকায় ফার্মেসি দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ অভিযান চালান। এসময় ওষধ প্রশাসন অধিদপ্তর সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা গণমাধ্যমকে জানান, মেয়াদোত্তীর্ণ ওষধ বিক্রি, স্যাম্পল বিক্রি ও মজুত, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত অ্যান্টিবায়োটিক ওষধ বিক্রি করার অপরাধে ওষধ ও কসমেটিকস আইন-২০২৩ অনুযায়ী তিন জনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসআই/এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : মেয়াদোত্তীর্ণ ওষুধ
-
০৭ জানুয়ারী, ২০২৫
-
২২ জানুয়ারী, ২০২৪
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ বিভিন্ন অনিয়ম
গোপালগঞ্জে হাসপাতাল-ক্লিনিকে অভিযান: লাখ টাকা জরিমানা
-
২৭ অগাস্ট, ২০২২
-
০৪ ডিসেম্বর, ২০২১
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত