২৭ অগাস্ট, ২০২২ ০৪:৪৩ পিএম
বগুড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৪ ফার্মেসিকে জরিমানা
অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম। এসময় জেলা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
মেডিভয়েস রিপোর্ট: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে বগুড়ায় চার ফার্মেসিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত শহরের নিশিন্দারা এলাকায় অভিযানে নয় হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম। এসময় জেলা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে সরকার মেডিসিন কর্ণারে তিন হাজার, আশ শিফা মেডিকেল হলে দুই হাজার, নিউ শাফি ফার্মেসীকে দুই হাজার এবং মমতাজ ফার্মেসীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : বগুড়া
-
২১ এপ্রিল, ২০২৬
বিএমডিসির নিবন্ধন জালিয়াতি
পিরোজপুরে ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞের দুই বছরের সাজা
-
০৭ এপ্রিল, ২০২৬
-
০৬ জুলাই, ২০২৫
-
০৪ জানুয়ারী, ২০২৫
-
২৪ অগাস্ট, ২০২৪
-
০৮ জুলাই, ২০২৪
-
০৬ জুলাই, ২০২৪
-
২১ জুন, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত