স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সুপারিশের পর সংস্কারে হাত দেয়া হবে: উপদেষ্টা
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে গঠিত স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৫ জানুয়ারি) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্বাস্থ্যখাতের প্রয়োজনীয় সংস্কার নিয়ে কমিশনের সদস্যবৃন্দ মতামত দেন।
এসময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সুপারিশের পর সংস্কারে হাত দেয়া হবে। এজন্য আমাদের কেমন প্রস্তুতি প্রয়োজন সে সম্পর্কে অবহিত হওয়ার জন্য আজকের এই মতবিনিময় সভা।
সভায় প্রাথমিক স্বাস্থ্যসেবা, নগর স্বাস্থ্য ব্যবস্থাপনা, ওষুধ ব্যবস্থাপনা, স্বাস্থ্যখাতে কেনাকাটা এবং পিপিআর, ক্যান্সারের চিকিৎসা, ফরেনসিক মেডিসিন, মাতৃস্বাস্থ্য, স্বাস্থ্য খাতে সংশ্লিষ্ট অংশীদারদের কারিকুলাম ও ক্যারিয়ার প্লানিং, প্রিভেনটিভ কেয়ার, স্বাস্থ্য সুরক্ষা আইন, হাসপাতাল ব্যবস্থাপনা, স্বাস্থ্য খাতে জনবল সংকটসহ বিভিন্ন বিষয়ে তিন ঘন্টার অধিক সময়ব্যাপী আলোচনা হয়।
মতবিনিময় সভায় স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলেন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন প্রয়োজনীয় সংস্কার বিষয়ে সরকারকে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পলিসি ইস্যুজনিত সুপারিশ প্রদান করবে। আজকের মতবিনিময় সভায় যে বিষয়গুলি উত্থাপিত হয়েছে তা কমিশন সিরিয়াসলি বিবেচনায় নিবে। এক্ষেত্রে সরকারের অর্থনৈতিক সক্ষমতা এবং এবং সুপারিশের বাস্তবায়নযোগ্যতা বিবেচনায় রাখবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, স্বাস্থ্যখাত কমিশনের সুপারিশগুলো সাহসী, জনবান্ধব ও চিকিৎবান্ধব হবে এটাই সবার প্রত্যাশা।
মতবিনিময় সভায় স্বাস্থ্য কমিশনের সদস্যবৃন্দ, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান,স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী উপস্থিত ছিলেন।
এসএইচ
-
১৬ মে, ২০২৬
-
২২ এপ্রিল, ২০২৬
-
০৫ ফেব্রুয়ারী, ২০২৬
ইশতেহারে ৩৭ দফা স্বাস্থ্য পরিকল্পনা ঘোষণা
স্বাস্থ্য বরাদ্দ তিনগুণ করবে জামায়াত, স্বাস্থ্যবীমা-হেলথ কার্ড চালুর অঙ্গীকার
-
১১ অগাস্ট, ২০২৫
-
০৫ জুলাই, ২০২৫
স্বাস্থ্যের সকল প্রকল্প মূল কার্যক্রমে নিয়ে আসার পরিকল্পনা
সেক্টর কর্মসূচি ছাড়াই স্বাস্থ্যের এক বছর, ২৫ হাজার কর্মীর চাকরি অনিশ্চয়তায়