০৫ জানুয়ারী, ২০২৫ ০৩:৩১ পিএম

কামরাঙ্গীরচরে ছারপোকা মারার ওষুধের গ্যাসে প্রাণ গেলো ২ শ্রমিকের

কামরাঙ্গীরচরে ছারপোকা মারার ওষুধের গ্যাসে প্রাণ গেলো ২ শ্রমিকের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকার কামরাঙ্গীরচরে একটি বাড়িতে দুই শ্রমিকের মরদেহ মিলেছে। ছাড়পোকা মারার ওষুধের গ্যাসে ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
মৃতরা হলেন- আবু বক্কর সিদ্দিক নাঈম (২১) ও মো. মোহন (১২)। তারা দুজনেই লেডিস ব্যাগ তৈরি কারখানার শ্রমিক।

নাঈম নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ৬ নং ওয়ার্ডের অজি উল্লাহর ছেলে। একই এলাকার আলাউদ্দিনের ছেলে মোহন।

কামরাঙ্গীচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুছা জানান, শনিবার (৪ জানুয়ারি)  দুপুরে সংবাদ পেয়ে কামরাঙ্গীরচরের কয়লাঘাটে শহিদুল্লাহর বাড়ি সাধন ভিলার নিচতলার কক্ষ থেকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শনিবার মধ্যরাতে তাদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজ রবিবার তাদের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। 

তিনি আরো বলেন, গত ৩ জানুয়ারি রাতে ওই কারখানায় ছাড়পোকা মারার বা তাড়ানোর জন্য রুমের বিভিন্ন স্থানে ওষুধ ছিটানো হয়। পরে রাতে রুটি খেয়ে দরজা জানালা বন্ধ করে দুই শ্রমিক ঘুমিয়ে পড়েন। পরদিন দুপুরে শ্রমিক নাঈমের স্বজন রিয়াজ তাকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি।
 
পরে অন্যান্যদের সহযোগিতায় দরজা ভেঙে দেখতে পান তারা দুজন তোশকের ওপর পড়ে আছেন। পরে পুলিশকে সংবাদ দেন তারা।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, ছাড়পোকা তাড়ানোর ওষুধের গ্যাসে না অন্য কোন কারণে তাদের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। 

এসআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক