আফগানিস্তানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫২, আহত ৬৫ জন
মেডিভয়েস রিপোর্ট: আফগানিস্তানের মধ্যাঞ্চলের একটি হাইওয়েতে দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৬৫ জন।
বুধবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে দেশটির মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে দুর্ঘটনা দুটি ঘটে। খবর এএফপির।
বুধবার গভীর রাতে রাজধানী কাবুল এবং দক্ষিণ কান্দাহার শহরের মধ্যে অবস্থিত হাইওয়েতে দুইটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। গাজনি প্রদেশে একটি বাসের সাথে জ্বালানি ট্যাঙ্কার সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। অপর একটি দুর্ঘটনা ঘটে ট্রাকের সঙ্গে অন্য একটি বাসের সংঘর্ষ বাধার মাধ্যমে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানতে পেরেছি, যে কাবুল-কান্দাহার হাইওয়েতে দুটি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে আমাদের ৫২ জন নিহত এবং আরও ৬৫ জন আহত হয়েছেন।
তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক প্রধান হামিদুল্লাহ নিসার জানিয়েছেন, গাজনির শাহবাজ গ্রামের কাছে একটি জ্বালানি ট্যাঙ্কার এবং একটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অপরদিকে পূর্বাঞ্চলীয় আন্দার জেলায় অপর একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে।
দুর্ঘটনার পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে যান। তাঁরা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানান প্রদেশটির তথ্য ও সংস্কৃতিবিষয়ক প্রধান নিসার।
গজনি প্রদেশের গভর্নরের মুখপাত্র হাফিজ ওমর জানান, আহতদের গজনির হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। গুরুতর আহতদের কাবুলে স্থানান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলেও জানান তিনি।
টিআই
-
১১ এপ্রিল, ২০২৬
-
২৬ নভেম্বর, ২০২৫
-
৩০ অক্টোবর, ২০২৫
-
০৫ মার্চ, ২০২৫
-
১৮ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৮ ফেব্রুয়ারী, ২০২৫
-
৩১ জানুয়ারী, ২০২৫
-
০৯ জানুয়ারী, ২০২৫
-
২৭ ডিসেম্বর, ২০২৪
-
১৯ ডিসেম্বর, ২০২৪