বয়সসীমা বৃদ্ধির আন্দোলন: চিকিৎসক ঐক্য পরিষদের যাত্রা শুরু
মেডিভয়েস রিপোর্ট: বিসিএসে চিকিৎসকদের আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে আন্দোলনের লক্ষ্যে ‘চিকিৎসক ঐক্য পরিষদ’ নামে নতুন সংগঠনের যাত্রা শুরু হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) ৭৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে সংগঠনটি।
আহ্বায়ক কমিটির সভাপতি করা হয়েছে ডা. মাহফুজুল হক চৌধুরীকে। সাধারণ সম্পাদক হয়েছেন ডা. মো. মঈন উদ্দিন চিশতি। সংগঠনটি জানিয়েছেন, আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা।
চিকিৎসক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ডা. মো. মঈন উদ্দিন চিশতি মেডিভয়েসকে বলেন, ‘বিসিএসে চিকিৎসকদের আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে গড়ে ওঠা আন্দোলন থেকে এ সংগঠনটি গঠন করা হয়েছে। যারা এ আন্দোলনে অংশীদার ছিলেন তাদেরকে আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।’
কমিটির অন্যান্য সদস্য যারা
৭৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে চারজন সহ-সভাপতি রয়েছেন। তারা হলেন ডা. রুহুল আমিন, ডা. সেলিম রায়হান লেমন, ডা. শিপন হোসাইন ও ডা. মো. আকরাম হোসেন তারেক। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ডা. গোলাম রাব্বানী সোহেল, ডা. রেফায়েত উল্লাহ প্রধান, ডা. মোস্তাকিম আহমেদ ও ডা. মো. শাহাবুদ্দিন।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ডা. গোলাম ছামদানী। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ডা. ফারিহা ইয়াসমিন, ডা. আরাফাত তান্নুম, ডা. রেদোয়ান আল আজাদ ও ডা. মো. সাইদুর রহমান।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন ডা. নাহিদ উদ্দিন, ডা. ইসরাত শাহরিন আরাফাত, ডা. আব্দুল হাকিম সরকার, ডা. মো. রোমান সরকার, ডা. আফরিন সুলতানা আঁখি, ডা. মীর মেহেদী হাসান, ডা. আব্দুস সালাম, ডা. কায়সার ইমিতয়াজ, ডা. সুচন্দা রায়, ডা. তমাল মণ্ডল, ডা. মো. আল মামুন, ডা. শামীম হোসাইন, ডা. মোহাম্মদ আশরাফ, ডা. তিয়াসা বুশরা, ডা. খাদিজা মৌসুমী, ডা. আরেফিন রহমান, ডা. আফসারা তাসনিম কেয়া, ডা. মো.সিদরাতুর রহমান, ডা. তামান্না ফেরেদৗস, ডা. ইকরামুল সৌরভ, ডা. মো. শরাফত, ডা. এস এম নাজমুল হুদা, ডা. সাখাওয়াত হোসেন, ডা. আফেরাজা মুনমুন, ডা. জোনাইদ হাসান, ডা. সাম্মি বেগম, ডা. বুশরা বিনতে হায়াত, ডা. কাজী নাইম, ডা. উম্মে তাহেরা ইলা, ডা. আরজুমা শশী তালুকদার, ডা. মিনহাজুল ইসলাম, ডা. আয়েশা সিদ্দিকা, ডা. তাসনুভা আহেমদ ইয়ানা, ডা. মো. জমির উদ্দিন, ডা. নাসিম আহেমদ, ডা. দেবাশিষ পাল, ডা. সায়মা আহেমদ, ডা. জাহিদ হাসান, ডা. ফারজানা আক্তার, ডা. জাকিয়া আক্তার, ডা. সোহেল রানা, ডা. উম্মে সুমাইয়া, ডা. তানভীর বিন হারুন, ডা. ফারহান ফুয়াদ, ডা. নুসরাত খান, ডা. ইরতিকা জেবিন, ডা. তানভীর, ডা. শিমু, ডা. শান্তা, ডা. মাহাদি, ডা. সালমান, ডা. জোবেদা, ডা. নাইম, ডা. ইব্রাহিম, ডা. দীনা, ডা. সোহেল, ডা. মনি, ডা. সৌমিত্র, ডা. ফারজানা ও ডা. শারমিন।
এনএআর/