২৮ নভেম্বর, ২০২৪ ০৫:১০ পিএম

৪৭তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে পদ ১,৩৬১ 

৪৭তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে পদ ১,৩৬১ 

মেডিভয়েস রিপোর্ট: ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মোট তিন হাজার ৬৮৮ শূন্য পদে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা গেছে, এই বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে নেওয়া হবে এক হাজার ৩৬১ জন।

এ ছাড়া পরিবার পরিকল্পনা ক্যাডারে মেডিকেল অফিসার অথবা সমমানের পদে নেওয়া হবে আরও ১৩৮ জন। আর পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সাধারণ) পদে ১২৪ জনকে নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে প্রতিষ্ঠানটির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) ও যুগ্মসচিব আনন্দ কুমার বিশ্বাস সই করেছেন।

বিজ্ঞপ্তিতে দেখা গেছে, এ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে হবে এক হাজার ৩৩১ জনকে। আর সহকারী ডেন্টাল সার্জন পদে নেওয়া হবে আরও ৩১ জন। সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে আবেদনের যোগ্যতা হিসেবে এমবিবিএস ও বিডিএস অথবা সমমানের ডিগ্রির কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ ছাড়া পরিবার পরিকল্পনা ক্যাডারে (প্রফেশনাল/টেকনিক্যাল) মেডিকেল অফিসার অথবা সমমানের পদে শূন্যপদ রয়েছে ১৩৮টি। এসব পদে আবেদনের ক্ষেত্রে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল থেকে স্বীকৃত এমবিবিএস অথবা বিডিএস এবং রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে।

এবার ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে বিভিন্ন পদে মোট তিন হাজার ৬৮৮ শূন্য পদে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ ছাড়া ২০২৫ সালের মে মাসে ২৭তম বিসিএসের প্রিলিমিনারি অনুষ্ঠিত হতে পারে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিভিন্ন ক্যাডারের বর্ণনা দিয়ে বলা হয়েছে, ‘বাংলাদেশ সিভিল সার্ভিসের নিম্নবর্ণিত বিভিন্ন ক্যাডারের শূন্য পদসমূহে প্রতিযোগিতামূলক ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।’

বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা গেছে, ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে এবারে মোট তিন হাজার ৬৮৮ শূন্য পদে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে তিন হাজার ৪৮৭টি। আর নন-ক্যাডারে রয়েছে ২০১টি পদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ থেকে ৩২ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে। ৩ জানুয়ারির মধ্যে দেওয়া যাবে নির্ধারিত ফি।

►বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক