২৩ নভেম্বর, ২০২৪ ১২:০৯ পিএম

বিএসএমএমইউতে ফেইস রিকোগনিশন বিষয়ক সভা অনুষ্ঠিত

বিএসএমএমইউতে ফেইস রিকোগনিশন বিষয়ক সভা অনুষ্ঠিত
বিএসএমএমইউর ফেইস রিকোগনিশন বিষয়ক সভায় অতিথিবৃন্দ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ফেইস রিকোগনিশন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিএসএমএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েনমেন্ট কার্যক্রম চালু করতে পারলে পুরো চিকিৎসা সেবা নিয়মতান্ত্রিকতায় চলে আসবে। সেক্ষেত্রে আমাদের বহির্বিভাগটাও একটি শিক্ষা কেন্দ্রকে পরিণত করতে হবে।

অনুষ্ঠানে ডিজিটাল হাজিরা নিশ্চিতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন বিএসএমএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর। বলেন, ‘এটা একটি বড় সমস্যা যে, পুরো জনশক্তিকে এ ব্যাপারে সক্রিয় করা যাচ্ছে না। সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতনরা সকল বিষয়ের শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তাদের নির্দেশনা দিলে এটি পুরোপুরি বাস্তবায়ন সম্ভব। শুরুতে কিছুটা অসুবিধা হলেও আমরা যেন এই পদ্ধতির বিরোধী হয়ে না উঠি। সবাই আন্তরিকভাবে নিলে এটি সাফল্য পাবে। এ কাজে সকল জনশক্তির আন্তরিকতা ও সম্পৃক্ততা প্রত্যাশা করছি।’

সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান, আইটি সেলের প্রোগ্রামার মো. মারুফ হোসেন প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত