২৩ নভেম্বর, ২০২৪ ০৯:৪১ এএম

চলে গেলেন ডা. মাহবুব কামাল

চলে গেলেন ডা. মাহবুব কামাল
ডা. মাহবুব কামাল সিদ্দিকী।

মেডিভয়েস রিপোর্ট: অসুস্থতাজনিত কারণে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন প্রতিথযশা চিকিৎসক ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মাহবুব কামাল সিদ্দিকী।

শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

জানা গেছে, ডা. মাহবুব কামাল বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবণতি হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

ডা. মাহবুব কামাল সিদ্দিকীর গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়। কর্মজীবনে তিনি সিভিল সার্জনসহ সরকারের নানা দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে ডা. মাহবুব কামাল চিকিৎসক স্ত্রী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক