সিওমেকের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান হলেন ডা. আহমদ রিয়াদ
মেডিভয়েস রিপোর্ট: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) মনোরোগবিদ্যা বিভাগ বিভাগীয় প্রধানের হিসেবে দায়িত্ব পেয়েছেন একই মেডিকেলের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আহমদ রিয়াদ চৌধুরী।
বুধবার (২০ নভেম্বর) সিওমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. জিয়াউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আহমেদ রিয়াদ চৌধুরীকে মানসিক রোগ বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অফিস আদেশের পর ডা. আহমদ রিয়াদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান সদ্য সাবেক বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. আরকেএস রয়েল। এসময় ডা. আহমদ রিয়াদ চৌধুরীর সঙ্গে বিভাগের অন্যান্য শিক্ষক ও রেসিডেন্ট চিকিৎসকরাও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এনএআর/এমইউ
-
০৩ জুলাই, ২০২৬
-
২২ অক্টোবর, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫
ইউজিসি-ইউনেস্কোর যৌথ প্রকল্প
‘মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আন্দোলনে অংশ নেওয়া ১০ হাজার শিক্ষার্থী’
-
১৮ জানুয়ারী, ২০২৫
-
১৮ জানুয়ারী, ২০২৫
-
১২ জানুয়ারী, ২০২৫
-
০৩ জানুয়ারী, ২০২৫