২০ নভেম্বর, ২০২৪ ০৬:২৪ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরে ফিজিওথেরাপি শিক্ষার্থীদের বিক্ষোভ

স্বাস্থ্য অধিদপ্তরে ফিজিওথেরাপি শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি প্রতিষ্ঠা ও সরকারি হাসপাতালগুলোতে প্রথম শ্রেণির পদে নিয়োগের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তর বিক্ষোভ করেছে ফিজিওথেরাপি শিক্ষার্থীরা। আজ বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদের (সফিশিপ) ব্যানারে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

সরকারি-বেসরকারি ১৫টি প্রতিষ্ঠানের ফিজিওথেরাপি শিক্ষার্থীরা এ আন্দোলনে অংশ নিয়েছেন। বেলা সাড়ে ১২টার দিকে তারা স্বাস্থ্য অধিদপ্তরের ফটক বন্ধ করে দেন। 

শিক্ষার্থীরা জানান, সরকার ১৯৭৩ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধীনে পাঁচ বছরের ফিজিওথেরাপি কোর্স চালু করলেও তাদের জন্য কোনো ধরনের ‘ক্যারিয়ার প্ল্যান’ করা হয়নি। ২০০৯ সালে স্বতন্ত্র কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবে ঢাকার মহাখালীতে জায়গা নির্ধারণ করা হয়। তার ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়। কিন্তু ২০১৮ সালে ওই উদ্যোগ আটকে যায়।

তাদের দাবি, সরকারি চাকরিতে বিএসসি উত্তীর্ণ ফিজিওথেরাপিস্টদের জন্য সরাসরি কোনো পদ নেই। ফলে নিয়োগের কোনো সুযোগও নেই। এসব সংকট নিরসনের দাবিতেই তাদের আন্দোলন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর গণমাধ্যমকে বলেন, তারা না বুঝেই এখানে এসে আন্দোলন করছে। তাদের যে দাবি, সেটা পূরণের জন্য যেতে হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে। আমাদের এখানে যে দাবিটা ছিল খালি পদের জন্য। সেটা নিয়ে আমরা কথা বলছি।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক