২০ নভেম্বর, ২০২৪ ০৫:১৩ পিএম

স্বাস্থ্যের সচিব সাইদুর রহমান, আকমল হোসেনকে প্রাণিসম্পদে বদলি

স্বাস্থ্যের সচিব সাইদুর রহমান, আকমল হোসেনকে প্রাণিসম্পদে বদলি
মো. সাইদুর রহমান ও এমএ আকমল হোসেন আজাদ (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এমএ আকমল হোসেন আজাদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করেছে অন্তর্বর্তী সরকার। বিপরীতে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) মো. সাইদুর রহমানকে স্বাস্থ্যের সচিব করা হয়েছে।

আজ বুধবার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আকমল হোসেন আজাদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা অপর এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) করা হয়েছে।

তিন প্রজ্ঞাপনেই জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য সেবা বিভাগ
  এই বিভাগের সর্বাধিক পঠিত