১৬ নভেম্বর, ২০২৪ ০৭:১২ পিএম

আন্দোলনে আহত কাজলকে নেওয়া হচ্ছে থাইল্যান্ড

আন্দোলনে আহত কাজলকে নেওয়া হচ্ছে থাইল্যান্ড
নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণবিপ্লবে যাত্রাবাড়িতে আহত কাজলের পাশে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ২৪ এর গণভ্যুত্থানে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত কাজল উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেওয়া হচ্ছে। গত তিন মাস ধরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) হাসপাতালে চিকিৎসাধীন এই বিপ্লবীকে দেখতে শনিবার (১৬ নভেম্বর) সেখানে যান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় তিনি এ তথ্য জানান।

নিউরোসায়েন্সেস হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কবীর হিমু মেডিভয়েসকে বলেন, জুলাইয়ের গণবিপ্লবে যাত্রাবাড়িতে আবু সাঈদের মতো দু'হাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিলেন কাজল। পুলিশের গুলিতে মাথায় আহত হন তিনি। এর পর ভর্তি হন নিউরোসায়েন্সেস হাসপাতালে। গত তিন মাস ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি।

তিনি জানান, ধীরে ধীরে তার উন্নতি হতে থাকে। কিন্তু গত দুদিন আগে হঠাৎ ইনফেকশন হয়। বেশ কয়েকবার তার ডায়রিয়া হয়। এতে রক্তচাপ কমে শকে চলে যান তিনি। পরে নিন্সে বোর্ড করে চিকিৎসা দেওয়া হতে থাকে। আজকে সকাল থেকে অবস্থা খারাপ হতে থাকলে আজও বোর্ড মিটিং বসে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, কাজলের সর্বশেষ অবস্থা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে জানানো হলে তিনি দ্রুত পদক্ষেপ নেন। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে নিন্সে পাঠান। নাহিদ এসে চিকিৎসকদের সাথে কথা বলেন। তাকে দ্রুত থাইল্যান্ডের বেজথানি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। 

তবে আজ শনিবার হওয়ায় ভিসা পাওয়া যায়নি। তথ্য উপদেষ্টা তার ভিসা ও খরচের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। দুই মন্ত্রণালয় থেকেই সবুজ সংকেত পান তিনি। পরে সিদ্ধান্ত হয় কাজলকে এয়ার এম্বুলেন্সে থাইল্যান্ড নেওয়া হবে।

এর আগে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে গণবিপ্লবে আহত মুসাকে এয়ার এম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সে অভিজ্ঞতা থেকেই স্বাস্থ্য উপদেষ্টা সাথে সাথে সিএমএইচে যোগাযোগ করেন। পরে তিনি এয়ার এম্বুলেন্সের ব্যবস্থা করে দেন।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের উদ্ধৃতি দিয়ে অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু বলেন, ভিসা না থাকায় কাজলকে আজ থাইল্যান্ড নেয়া সম্ভব হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে থাই ভিসা সেন্টারে যোগাযোগ করা হয়। আশা করা হচ্ছে আগামীকাল ভিসা পাওয়া যাবে। ভিসা পাওয়ার পরই থাইল্যান্ডের উদ্দেশ্যে এয়ার এম্বুলেন্সে রওনা দিবে কাজল।

এদিকে কাজলকে দেখতে আজ শনিবার (১৬ নভেম্বর) নিউরোসায়েন্স হাসপাতালে আসেন স্বাস্থ্যের সহকারী উপদেষ্টা অধ্যাপক সায়েদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক আবু জাফর ও জাতীয় নাগরিক কমিটির নেতা ডা. আহাদ।

এমইউ/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক