১৩ নভেম্বর, ২০২৪ ০২:৪২ পিএম

‘বিএসএমএমইউতে আন্দোলনে আহত ১৮২ রোগীর চিকিৎসা প্রদান’

‘বিএসএমএমইউতে আন্দোলনে আহত ১৮২ রোগীর চিকিৎসা প্রদান’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ১৮২ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে আহত রোগীদের দীর্ঘমেয়াদি চিকিৎসা সেলের সভাপতি অধ্যাপক ডা. এম এ শাকুর।

আজ বুধবার (১৩ নভেম্বর) বিএসএমএমইউতে আন্তর্জাতিক শারীরিক পুনর্বাসন চিকিৎসা দিবস উদযাপন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

ডা. এম এ শাকুর বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সব ধরণের সহায়তা দেয়া হচ্ছে এবং সব ধরণের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিনামূল্যে এই সেবা দেয়া হচ্ছে। বিএসএমএমইউর বিভিন্ন বিভাগে প্রায় ১৮২ জন আহত রোগীর চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। যার মধ্যে রয়েছে, জরুরি বিভাগে ৫৮ জন রোগী, কেবিনে ৩৩ জন রোগী, সুপার স্পেশালাইজড হাসপতালের বহির্বিভাগে ৫৭ জন, অভ্যন্তরীণ বিভাগে ২৪ জন, আইসিইউতে ১০ জন রোগী।

তিনি বলেন, আগত রোগীদের মধ্যে আঘাতের ধরল অনুযায়ী সংখ্যা ছিল গুলিবিদ্ধ ৬৯ জন,  শারীরিক আঘাত ৮ জন, ভোঁতা আঘাত ৮ জন, পড়ে যাওয়া ৬ জন, ধারালো কাটা আঘাত ৭ জন, রাসায়নিক আঘাত ৮ জন উল্লেখযোগ্য। ভর্তি হওয়া রোগীদের মধ্যে গুলিবিদ্ধ রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক