২৪ অক্টোবর, ২০২৪ ০৩:১৭ পিএম

ছাত্রলীগ নিষিদ্ধ করায় সিওমেক শিক্ষার্থীদের বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ

ছাত্রলীগ নিষিদ্ধ করায় সিওমেক শিক্ষার্থীদের বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করায় বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) শিক্ষার্থীরা।

বুধবার (২৩ অক্টোবর) রাতে সিওমেক ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

কর্মসূচিতে মিছিল শেষে সিওমেকের শিক্ষার্থী ডা.ইমদাদ হাসান বলেন, ‘ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অর্ন্তবর্তীকালীন সরকার এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে। ছাত্রলীগ যেখানেই পাওয়া যাবে প্রতিহত করতে হবে। ছাত্রলীগ হচ্ছে প্রকৃত সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন।’

এছাড়াও আওয়ামীলীগ-ছাত্রলীগের দোসরদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে কোনো জায়গা হবে না বলে ও হুঁশিয়ার করেন তিনি।

এসময়  বিজয় মিছিল ও মিষ্টি বিতরণে সিওমেকের ইন্টার্ন চিকিৎসক ডা. মহিউদ্দিন তালুকদার, এমবিবিএস ৫৭তম ব্যাচের রেদওয়ানুল ইসলাম রাফী ও আদনান মাহমুদ তামীম, এমবিবিএস ৫৮তম ব্যাচের মুজতাহিদুল ইসলাম গালিব ও সারওয়ার আলম শান্তসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিওমেক
হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি

এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি

এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক