৪৩তম বিসিএসের দুই হাজার ৬৪ জনকে নিয়োগ, ৯৯ জনের ফল স্থগিত
মেডিভয়েস রিপোর্ট: ৪৩তম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে দুই হাজার ৬৪ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
একই বিসিএসের ৯৯ জনের ফল স্থগিত করা হয়েছে। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
প্রসঙ্গ, ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছিল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। তখন দুই হাজার ১৬৩ জনকে ক্যাডার এবং ৬৪২ জনকে নন-ক্যাডারসহ মোট ২ হাজার ৮০৫ জন প্রার্থী নিয়োগের সুপারিশ করা হয়েছিল।
তবে গত ৫ আগস্ট সরকারের পতনের পর সুপারিশকৃত ২৫৫ জনের বিষয় পুনরায় যাচাই-বাছাই শুরু করে অন্তর্বর্তী সরকার।
যাচাই চলাকালে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, পরিবর্তিত পরিস্থিতির কারণে আরও যাচাইয়ের জন্য ২৫৫ জনের গোয়েন্দা প্রতিবেদন বিশেষ শাখায় পাঠানো হয়েছে। মেডিকেল পরীক্ষা ও গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর বিজ্ঞপ্তি দেওয়া হবে।
এনএআর/
-
২৬ এপ্রিল, ২০২৬
-
০১ এপ্রিল, ২০২৬
-
০২ মার্চ, ২০২৬
-
২২ ফেব্রুয়ারী, ২০২৬
-
২২ জানুয়ারী, ২০২৬
-
১৮ ডিসেম্বর, ২০২৫
-
০৯ ডিসেম্বর, ২০২৫