১৩ অক্টোবর, ২০২৪ ১২:১৮ পিএম

শের-ই-বাংলা মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শের-ই-বাংলা মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে হাসপাতালের মেডিসিন ইউনিটের গোডাউনে এ আগুন লাগে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও এতে পুরো হাসপাতাল ধোঁয়ায় ছেয়ে যায়।

স্থানীয়রা জানায়, হাসপাতালের মেডিসিন ইউনিটের গোডাউনের পাশে ধোঁয়া দেখে আগুন লাগার বিষয়টি নজরে আসে। গোডাউনে তুলা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষণিক ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এদিকে আগুনের ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক দেখা দেয়। আতঙ্ক যাতে দীর্ঘ না হয় সেজন্য আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি হাসপাতালের নার্স, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা রোগীদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সকাল ৯টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি স্থানীয় ও হাসপাতালের লোকজন এ কাজে সহযোগিতা করেছে। আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে। তবে ধোঁয়া রয়ে গেছে।

এনএএন/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক