১৩ অক্টোবর, ২০২৪ ১০:১৯ এএম

১৮ বছরের আগেই নির্যাতনের শিকার ৩৭ কোটি নারী-শিশু: ইউনিসেফ

১৮ বছরের আগেই নির্যাতনের শিকার ৩৭ কোটি নারী-শিশু: ইউনিসেফ
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: ১৮ বছর বয়স হওয়ার আগেই সারাবিশ্বে ৩৭ কোটি মেয়ে শিশু ও নারী ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি আট জনে এক মেয়ে শিশু ও নারী ১৮ বছর  বয়সের আগে ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। বিশ্বব্যাপী এ সংখ্যা প্রায় ৩৭ কোটি।

২০১০ থেকে ২০২২ সালের মধ্যে ১২০টি দেশ থেকে তথ্য সংগ্রহ করে এ প্রতিবেদন দিয়েছে ইউনিসেফ।

প্রতিবেদনের বরাতে ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, এ পরিস্থিতি পুরো বিশ্বের। এর মধ্যে সাব-সাহারান আফ্রিকায় বেশি মেয়ে শিশু আক্রান্ত হয়েছে। এ সংখ্যা ৭ কোটি ৯০ লাখ। পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাড়ে ৭ কোটি এবং ইউরোপ ও উত্তর আমেরিকায় ৬ কোটি ৮০ লাখ।

আন্তর্জাতিক সংস্থাটি বলছে, যৌন সহিংসতা ভৌগলিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সীমানা পেরিয়ে গেছে। মৌখিক ও অনলাইন নিপীড়নের বিষয়টি বিবেচনায় নেয়া হয়, তাহলে ভুক্তভোগীর সংখ্যা বর্তমানে ৬৫ কোটি বা প্রতি পাঁচজনে একজন।

যেসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ভঙ্গুর, সেখানে যৌন সহিংসতা বেশি বলে উল্লেখ করা হয়েছে গবেষণায়। ছেলে শিশুরাও এর থেকে বাদ পড়েনি। প্রতি ১১ জনের মধ্যে একজন ছেলে শিশু ও পুরুষ শৈশবকালে ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

এ সংখ্যা বিশ্বব্যাপী ২৪ থেকে ৩১ কোটির মধ্যে। অনলাইন ও মৌখিক যৌন সহিংসতাকে বিবেচনায় নেওয়া হলে ভুক্তভোগী ছেলের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪১ থেকে ৫৩ কোটির মধ্যে।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক