১২ অক্টোবর, ২০২৪ ০৪:৩০ পিএম
‘দুষ্ট লোক সব জায়গায় থাকে, তারা চেষ্টা করে অপকর্ম ঘটাতে’
নুরজাহান বেগম।
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, ‘কিছু দুষ্ট লোক সব জায়গায় থাকে। তারা চেষ্টা করে অপকর্ম ঘটাতে। আমরা সবাই যদি একত্র হই তাহলে তারা কিছুই করতে পারবে না।’
শনিবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশে সাম্প্রদায়িকতার স্থান নেই উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘এ দেশে মুসলিম, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে থাকছি। দেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, আমরা আপনাদের সঙ্গে আছি। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘যখন ছোট ছিলাম বন্ধুরা মিলে পূজা দেখতে যেতাম। আমরা তাদের পূজায় যেতাম, তারাও ঈদে আমাদের বাড়ি বেড়াতে আসতো। এগুলো আমাদের দেশে সবসময় হয়ে আসছে।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : স্বাস্থ্য উপদেষ্টা
-
১৩ জানুয়ারী, ২০২৬
-
১০ নভেম্বর, ২০২৫
-
১৬ সেপ্টেম্বর, ২০২৫
-
১১ অগাস্ট, ২০২৫
-
২৬ জুলাই, ২০২৫
-
২৩ জুলাই, ২০২৫
-
২২ জুলাই, ২০২৫
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
এই বিভাগের সর্বাধিক পঠিত