ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১৮
মেডিভয়েস রিপোর্ট: গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে ২২ জন প্রাণ হারালো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ২১৮ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বরিশাল বিভাগে একজন করে দুজনের মৃত্যু হয়েছে।
এতে বলা হয়েছে, এ সময়ে ১ হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ২২১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫৪, ঢাকা উত্তর সিটিতে ২৫৬, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৯, খুলনা বিভাগে ৯১ জন রয়েছেন। এছাড়া, রাজশাহী বিভাগে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৩৪ জন এবং সিলেট বিভাগে দুইজন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে, গত এক দিনে সারা দেশে ১৪৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এতে করে এ বছর মোট ছাড়পত্র পেয়েছেন ৩৪ হাজার ২৪১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৩৭ হাজার ৮০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৮৮ জনের।
বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।
এনএএন/
-
২৩ ঘন্টা আগে
-
২০ জুন, ২০২৬
-
১৮ জুন, ২০২৬
-
১২ মে, ২০২৬