‘স্বৈরাচার পতনের পর রুটিন করে হাসপাতালে হামলা’
মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর রুটিন করে হাসপাতালে হামলা হচ্ছে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
আজ রোববার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।
ডা. রফিকুল ইসলাম কলেন, ‘ডাক্তার ও চিকিৎসা দেয়া কর্মচারী-কর্মকর্তাদের উপর হামলা হওয়া একটা নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিনত হয়েছে। ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর রুটিন করে হাসপাতালে হামলা হচ্ছে৷ তারই ধারাবাহিকতায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনা ঘটলো গত ২৭ সেপ্টেম্বর।’
তিনি আরও বলেন, ‘একজন শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শিশু বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সাইফা মোহসেনা প্রিমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন রোগীর স্বজনরা৷ একই সময় ইন্টার্ন চিকিৎসক, নার্স ও অন্যান্য সংশ্লিষ্টরাও লাঞ্ছিত হন ও রোগীর স্বজনদের তান্ডবে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। একজন নারী চিকিৎসককে এভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।’
ডা. রফিকুল ইসলাম কলেন, ‘কোনো রোগীর মৃত্যুই কাম্য নয় এবং একজন চিকিৎসক তার সর্বোচ্চ দিয়ে রোগীকে বাঁচানোর চেষ্টা করে তারপরও এরকম ঘটনা বারবার ঘটে যাচ্ছে, যা গভীর উদ্বেগের। বারবার দাবি ও আন্দোলনের পরও চিকিৎসক ও হাসপাতালে নিরাপত্তা বিধানে ব্যর্থ হচ্ছে সংশ্লিষ্টরা। এর দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।’
‘এমতাবস্থায় অবিলম্বে চিকিৎসক ও চিকিৎসার সাথে জড়িত সবার নিরাপত্তার দাবি জানাচ্ছি এবং যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের গ্রেপ্তারের দাবি জানাই।’
‘অতিসত্তর বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সকল পক্ষের অংশগ্রহণে রোগী ও চিকিৎসা বান্ধব স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন ও তার যথাযথ প্রয়োগের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করছি’, বিবৃতি বলেন ডা. রফিকুল ইসলাম।
-
১৬ মে, ২০২৬
হার্ট অ্যাটাকের রোগীর মৃত্যুর জের
শরীয়তপুরে রোগীর স্বজনদের সংঘবদ্ধ হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসক
-
২১ এপ্রিল, ২০২৬
দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি
ক্যান্সার হাসপাতালের উপ পরিচালককে কুপিয়ে জখম: ড্যাবের নিন্দা ও প্রতিবাদ
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৬