২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১০:১৭ এএম

চলে গেলেন চমেক হাসপাতালের সাবেক পরিচালক ডা. হোসনে আরা

চলে গেলেন চমেক হাসপাতালের সাবেক পরিচালক ডা. হোসনে আরা
ডা. হোসনে আরা বেগম। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সাবেক পরিচালক ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হোসনে আরা বেগম আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। সর্বশেষ তিনি ঢাকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইইডিসিআর’র পরিচালকের দায়িত্ব থেকে অবসর নেন।

জানা গেছে, ডা. হোসনে আরা সাতকানিয়ার বিশিষ্ট শিল্পপতি মরহুম সৈয়দ নুরুল আলমের সহধর্মিণী এবং তিন সন্তানের জননী। এ দিন ঢাকা থেকে তাকে খুলশীর ৪ নম্বর জাকির হোসেন রোডের ইমপেরিয়াল হিল বাসভবনে নিয়ে আসা হয়। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুমা চট্টগ্রাম নগরীর গরীবুল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

ডা. হোসনে আরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও সাবেক ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান, রুপালী ব্যাংকের পরিচালক অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজের মাতা। তার বড় মেয়ে সৈয়দা ফাতেমা দিলদার পারভিন ঢাকায় ওলেভেল স্কুলের সিনিয়র শিক্ষক এবং ছোট মেয়ে ডাক্তার দিলরুবা রওশন জিনিয়া আমেরিকায় একজন চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন।

এদিকে, তাঁর মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ.ফ.ম খালিদ হোসাইন, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম ও সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন।

হোসনে আরা বেগমের মৃত্যুতে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা সদরের ঐতিহ্যবাহী মাঝের মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

গুণী এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক