২৪ সেপ্টেম্বর, ২০২৪ ০২:২৭ পিএম

ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা কমলেও সন্তুষ্টির কিছু নেই: উপদেষ্টা

ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা কমলেও সন্তুষ্টির কিছু নেই: উপদেষ্টা
পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করছেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ডেঙ্গু সংক্রমণ হচ্ছে, এটাই আমাদের চিন্তার বিষয়। মৃত্যু সংখ্যা কম, এতে সন্তুষ্টি প্রকাশের কিছু নেই।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পুরান ঢাকার নয়াবাজারের নবাব সিরাজউদ্দৌলা পার্ক ও আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এলাকায় লার্ভিসাইডিং ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সংক্রমণ রোধে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে বলে জানান এই উপদেষ্টা। একটা হলো—চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, লার্ভা সাইডের মেডিসিন দেওয়া, ফগিং করা। আরেকটা হলো—জনগণকে সচেতন করা।

এ এফ হাসান আরিফ বলেন, যখনই ডেঙ্গু বাড়তে থাকে তখনই আমরা হইচই করি। নানারকম কার্যকলাপ দেখাই। কিন্তু যদি গোড়া থেকে পদক্ষেপ নেওয়া থাকে, শুরু থেকে আমরা প্রত্যেকে সচেতন হই, তাহলে ডেঙ্গুর সংক্রমণ হ্রাস পাবে। চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে ১০টি টিম গঠন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টিমগুলো কাজ করবে। এ সময় ডেঙ্গু নিয়ন্ত্রণে সাংবাদিকদের অনুসন্ধানী রিপোর্ট করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আপনারা বিভিন্ন পাড়ায় বা মহল্লায় গিয়ে অনুসন্ধানী রিপোর্ট করুন। কাউন্সিলরকে প্রথমেই গিয়ে জিজ্ঞেস করুন কেন তার এলাকা এত অপরিচ্ছন্ন। তাহলে দেখা যাবে, কাউন্সিলররাও তৎপর হবেন এবং ধাপে ধাপে পরিচ্ছন্নতা কর্মীকেও মাঠে পাওয়া যাবে।

পরিদর্শনকালে এ সময় আরও উপস্থিত ছিলেন—ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামানসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এনএএন/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক