১৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:১৯ পিএম

চট্টগ্রাম মেডিকেলে চালু হচ্ছে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড

চট্টগ্রাম মেডিকেলে চালু হচ্ছে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চালু হচ্ছে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এই ওয়ার্ডে রোগী ভর্তির মাধ্যমে কার্যক্রম শুরু হবে।

চমেক হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন গণমাধ্যমকে বলেন, ‘হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। এ অবস্থায় সাধারণ ওয়ার্ডে রোগীর স্থান সংকুলান হচ্ছে না। তাই এখন থেকে সরাসরি বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ডে রোগী ভর্তি করা হবে। এই ওয়ার্ডে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা সেবা প্রদান করবেন।’

জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো কোভিড ওয়ার্ডটিকে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ডের জন্য প্রস্তুত করা হয়েছে। এতে ৪৫টি শয্যার ব্যবস্থা আছে। প্রতি শিফটে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে নার্স ও স্বাস্থ্যকর্মীরা এখানে সেবা দেবেন।

চট্টগ্রামে গতকাল পর্যন্ত ৯৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরমধ্যে নগরীতে ৫৩৯ এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪০৪ জন। অন্যদিকে মৃত্যু হয়েছে ১২ জনের। এর মধ্যে চলতি সেপ্টেম্বরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৪৫ জন এবং মারা গেছেন ৭ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চট্টগ্রাম
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক