‘সংস্কার নয়, স্বাস্থ্যখাতকে নতুন করে ঢেলে সাজাতে হবে’
মেডিভয়েস রিপোর্ট: দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্য খাতকে সংস্কার নয়, বরং নতুন করে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তারা।
‘নতুন অভিযাত্রায় বাংলাদেশের স্বাস্থ্য সংস্কার ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকটির আয়োজন করে সুস্বাস্থ্যের বাংলাদেশ নামে একটি সামাজিক সংগঠন।
আলোচকরা বলেন, আমাদের পাবলিক সেক্টরেরের হাসপাতালে দীর্ঘ সময় বসে থেকে জন্য মানুষ বেসরকারি হাসপাতাল ও বিদেশে যাচ্ছে। আমাদের স্বাস্থ্য নীতি প্রণয়ন ও সরকারের বাজেট এবং স্বাস্থ্য পরিকল্পনা থাকতে হবে। কাঠামোর ওপর দাঁড়ানোর পরে সংস্কারের প্রশ্ন আসে।
তারা বলেন, কিন্তু আমাদের স্বাধীনতার ৫৩ বছরেও আমরা আমাদের স্বাস্থ্য খাতকে টেকসই খাত হিসেবে প্রতিষ্ঠা করতে পারিনি। এখানে কোনো পরিকল্পনা ও স্বাস্থ্য নীতি নেই। কিসের ভিত্তিতে এটিকে সংস্কার করা হবে। তাই এটিকে পূর্ণাঙ্গভাবে ঢেলে সাজাতে হবে।
বক্তারা আরও বলেন, স্বাস্থ্য খাতে বিনিয়োগের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান অন্যান্য দেশের তুলনায় তলানিতে। এত কম বিনিয়োগ করে কীভাবে দরিদ্র ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়? স্বাস্থ্যসেবা ভালো করতে পারলে চিকিৎসা ও ওষুধের মানও বাড়বে। চিকিৎসকের চেয়ে নার্স ও নার্সের চেয়ে প্যারামেডিক বেশি থাকা উচিত। অথচ দেশে শুরুতেই শুধু চিন্তা করা হয় চিকিৎসক বাড়ানোর জন্য।
এতে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক ডা. কাজী সাইফউদ্দীন বেন্নূর, সদস্য সচিব ডা. শামীম হায়দার তালুকদার, সদস্য ডা. সাখাওয়াৎ হোসেন, ডা. মো. আব্দুস শাকুর খান, ডা. শরফুল ইসলাম খান (ববি), ড. এম এ রাজ্জাক, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. সৈয়দ মো. বকিবিল্লা টুটুল, ডা. মীর শরিফুল ইসলাম, ওজিএসবি সভাপতি অধ্যাপক ফারহানা দেওয়ান, ডাক্তার জহিরুল ইসলাম শাকিল, অধ্যাপক ফুয়াদ চৌধুরী, সাংবাদিক রাশেদ রাব্বি ও শিশির মোড়ল প্রমুখ।
মুক্ত আলোচনায় স্বাস্থ্য খাতের সমস্যা ও সংস্কার নিয়ে আরও কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক আবদুল ওয়াদুদ চৌধুরী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের ভিজিটিং প্রফেসর স্বপন আদনান, আইসিডিডিআরবির বিজ্ঞানী সামস্ এল আরেফিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম, রাজনৈতিক বিশ্লেষক চিকিৎসক জাহিদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল দলের সদস্যসচিব তারেক রেজা, অধ্যাপক মতিউর রহমান মোল্লা, অধ্যাপক আবদুল জলিল চৌধুরী, অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন প্রমুখ।
বৈঠকে চিকিৎসক, গবেষক, শিক্ষক, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি ও ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় আহত ব্যক্তিরা অংশ নেন।
এনএআর/
-
০৭ জুন, ২০২৬
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি
বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না
-
০৪ জুন, ২০২৬
-
১৫ এপ্রিল, ২০২৬
-
৩০ মার্চ, ২০২৬
-
০৭ ফেব্রুয়ারী, ২০২৬
বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
স্বাস্থ্যখাতে এক লাখ কর্মী নিয়োগের প্রতিশ্রুতি বিএনপির
-
০২ জুন, ২০২৫
২০২৫-২৬ অর্থবছরের বাজেট
পঞ্চাশ শয্যার অধিক হাসপাতালের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-কর হ্রাসের প্রস্তাব