০৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:০৬ পিএম

শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান: সিওমেকের ১৯ শিক্ষার্থীকে শাস্তি

শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান: সিওমেকের ১৯ শিক্ষার্থীকে শাস্তি
আদুভাইখ্যাত ৫৪তম ব্যাচের হামিম উর রহমান, সৌমিক সাজিদ, ৫৭তম ব্যাচের শেখ তাকরিম ও ৫৮তম ব্যাচের মুনতাসির।

মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করাসহ নানা অভিযোগে সিলেট ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) ১৯ শিক্ষার্থীদেরকে শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (১ সেপ্টেম্বর) মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্ত্তী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শাস্তি পাওয়া ১৯ জন সিওমেকের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী। তাঁদের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ, তাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন প্রচার-প্রচারণা চালিয়েছেন ও সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে ইন্ধন দিয়েছেন। সেইসঙ্গে সাধারণ শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি ও সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে সিওমেকে মিছিল করেছেন।

শাস্তি পাওয়া ১৯ শিক্ষার্থী হলেন- আদুভাইখ্যাত ৫৪তম ব্যাচের হামিম উর রহমান, ৫৭তম ব্যাচের শেখ তাকরিম বিন আমির, ৫৮তম ব্যাচের রুদ্র নাথ, ৫৮তম ব্যাচের হিমালয় দেব সৌরভ, ৫৮তম ব্যাচের মুনতাসির সালেহিন, বিডিএস নবমতম ব্যাচের ফারদীন হাসান নিশাদ, ৫৮তম ব্যাচের ফারহান আলী, ৫৮তম ব্যাচের মারুফ মোস্তাকিম, ৫৯তম সৌমিক সাজিদ, ৫৯তম ব্যাচের রকিবুল ইসলাম রায়হান, ৫৯তম ব্যাচের সৈয়দ আরমান উদয়, ৫৯তম ব্যাচের নাজমুল হোসেন ভূঁইয়া, ৬০তম ব্যাচের শাহরিয়ার নবীন, ৬০তম ব্যাচের আহনাফ তাহমিদ রুবাইয়াত, ৬০তম ব্যাচের সাইদুল ভূঁইয়া সিয়াম, ৬০তম ব্যাচের সানাউল হক সানী, ৬০তম ব্যাচের হাসিবুল হোসেন সাদী, ৬০তম ব্যাচের জান্নাতুল ফেরদৌস ইশিতা।

১৯ জনের মধ্যে ১৭ জনকে হলে আজীবনের জন্য অবাঞ্চিত ও তিন মাসের বহিস্কারাদেশসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে, বাকি ফারহান আলী ও মারুফ মোস্তাকিমকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

‘এরমধ্যে অভিযুক্ত শিক্ষার্থীদের কেউ রিভিউ করতে চাইলে তাঁর জন্য ডিসিপ্লিনারী কমিটির সভাপতি বরাবর আবেদন করতে হবে’, বলা হয় প্রজ্ঞাপনে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ৫৭তম ব্যাচের শেখ তাকরিম বিন আমির মেডিভয়েসকে বলেন, ‘আমি কোনো মন্তব্য করতে চাই না। যেহেতু রিভিউ করার সুযোগ দেওয়া হয়েছে, রিভিউ করবো।’

মুনতাসির সালেহীন বলেন, ‘আমাদেরকে যে যে পয়েন্ট দেখিয়ে বহিষ্কার করা হয়েছে, সব মিথ্যা। অনেকেই ক্ষমা চেয়েছে, ক্ষমা করা হয়নি। বহিষ্কারের নিয়ম অনুসরণ করা হয়নি।’

নাম প্রকাশে অনিচ্ছুক সিওমেকের এক শিক্ষার্থী বলেন, ‘আন্দোলনের সময় মুনতাসির ছেলেদের হলে গিয়ে শিক্ষার্থীদের পিটানোর জন্য সহায়তা করেছেন এবং সেখানে সক্রিয় ছিলেন। তাঁর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।’

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিওমেক
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক