০২ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৫৬ পিএম

বন্যার্তদের পাশে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি

বন্যার্তদের পাশে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি
বন্যার্তদের পাশে জেনেসিসের সদস্যরা।

মেডিভয়েস রিপোর্ট: দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ভুক্তভোগী বহু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি। সোমবার (২ সেপ্টেম্বর) পর্যন্ত ফেনীর সোনাগাজি ও ছাগলনাইয়া উপজেলায় প্রায় ১৫০টি পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছে প্রতিষ্ঠানটি।

বন্যার্তদের মাঝে ত্রাণ কার্যক্রম-২০২৪ নামে প্রতিষ্ঠানটির এই মহৎ উদ্যোগের ফলে ওই ১৫০ পরিবার চারদিন অনায়াসে চলতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।

তাদের বিতরণকৃত খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল—৪ কেজি চাল, ২ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ১ কেজি ডাল, আধা কেজি তেল, ২ প্যাকেট বিস্কুট, ১ কেজি লবণ, ১ প্যাকেট মোমবাতি-লাইটার ও ১টি সাবান।

দেশের ক্রান্তিলগ্নে আগামীতেও এভাবে ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। একই সঙ্গে অসহায় মানুষগুলো যাতে খুব শীঘ্রই তাদের সুন্দর জীবন ফিরে পান তাই সকলের প্রতি সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তারা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক