০১ সেপ্টেম্বর, ২০২৪ ০২:৪৪ পিএম

ঢামেক চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণা

ঢামেক চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণা
ছবি: নূর আলম নুহাশ

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। আজ রোববার (১ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে হাসপাতালের বাগান গেটে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢামেকের নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘চিকিৎসকসহ হাসপাতালের কোনো স্বাস্থ্যকর্মী নিরাপদ নন। ঢামেকের ঘটনায় ১৮ ঘণ্টা পরও কোনো মামলা রুজু হয়নি। এ জন্য আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করছি। উপজেলা, জেলা, বিভাগীয় হাসপাতাল সব এর অন্তর্ভুক্ত থাকবে। চেম্বার, অপারেশন সব পুরোপুরি শাটডাউন থাকবে।’

এ সময় কর্মস্থলে চিকিৎসকদের সুরক্ষসহ চার দফা দাবি তুলে ধরেন আব্দুল আহাদ। এগুলো হলো—

১. অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

২. চিকিৎসকদের সুরক্ষায় ঢাকা মেডিকেলসহ সকল উপজেলা, জেলা, বিভাগীয় সদর ও বিশেষায়িত হাসপাতালে ২৪ ঘণ্টা সেনা মোতায়েন নিশ্চিত করতে হবে। আর তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে।

৩. ভবিষ্যতে চিকিৎসকদের নিরাপত্তা প্রদানে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশ নিয়োগ দিতে হবে। এজন্য প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা সংশ্লিষ্টসহ আইন প্রণেতাদের সাত দিন সময় বেধে দেওয়া হবে এবং

৪. কার্যকর ও সময়োপযোগী স্বাস্থ্য সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন এবং সংস্কার করে এর দ্রুত বাস্তবায়ন করতে হবে। 

সকল চিকিৎসক এ দাবির সঙ্গে অটল থাকবেন উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, মেডিকেল শিক্ষার্থী, চিকিৎসক, নার্স সবাই এর আওতাভুক্ত। 

ঢামেকের নিউরো সার্জারি বিভাগের এই আবাসিক সার্জন বলেন, ‘আমাদের সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ শাটডাউন চলমান থাকবে। প্রশাসন আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে আমাদের অবস্থান থেকে পিছপা হবো না। দাবি-দাওয়া আদায়ের ব্যাপারে আমরা অটল থাকবো।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি-দাওয়ার পক্ষে দুপুর ২টার পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে মানববন্ধন কর্মসূচি অব্যাহত থাকবে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক