০১ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:১১ পিএম

বিএসএমএমইউর উপ উপাচার্য অধ্যাপক শাহিনুল আলম

বিএসএমএমইউর উপ উপাচার্য অধ্যাপক শাহিনুল আলম
অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম।

আজ রোববার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য এঁর অনুমোদনক্রমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮' এর ১৫(১) ধারা অনুসারে অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম, চেয়ারম্যান, হেপাটোলজি বিভাগ, বিএসএমএমইউ, ঢাকা-কে নিম্নবর্ণিত শর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) এর শূন্য পদে নিয়োগ করা হলো: 

ক. উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে তাঁর নিযুক্তির মেয়াদ ০৪ (চার) বছর হবে; 
খ. উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন; 
গ. তিনি বিধি অনুযায়ী উপ-উপাচার্য (একাডেমিক) পদের সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; 
ঘ. উপ-উপাচার্য (একাডেমিক) হিসাবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮' এর ১৫(২) ধারা অনুযায়ী তিনি দায়িত্বাবলী পালন করবেন; এবং 
ঙ. মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন । 

এ আদেশ জারির তারিখ হতে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত