২২ অগাস্ট, ২০২৪ ০৪:১৪ পিএম

শেবাচিমে বিডিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শেবাচিমে বিডিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিডিএস ১৩ তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম।

মেডিভয়েস রিপোর্ট: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) বিডিএস ১৩ তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) শেবাচিম ক্যাম্পাসে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শেবাচিমের ডেন্টাল ইউনিটের প্রধান ডা. এস এম ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ফয়জুল বাশার।

এতে আরও উপস্থিত ছিলেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম, বিভিন্ন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্য অধ্যাপক ডা. ফয়জুল বাশার বলেন, ‘আমার শিক্ষার্থীরা আমার সন্তান সমতূল্য। তারা যখন আমার কাছে কোনো আবদার নিয়ে আসে, আমি চিন্তা করি আমার সন্তান সেই আবদার করলে আমি রাখতাম কিনা। যদি মনে হয় রাখতাম, তাহলে রাখি, অন্যথায় রাখি না। যেমন- শিক্ষার্থীরা মাঠের সংস্কারের জন্য বলেছে, আমি করে দিয়েছি। কিন্তু রাতে ফ্লাডলাইটে খেলতে চেয়েছিল, আমি দেই নাই।’

অনুষ্ঠানের ডা. এসএম ওমর ফারুক বলেন, ‘ডেন্টাল ইউনিটের অনেক সমস্যা থাকা সত্ত্বেও আমাদের শিক্ষার্থীরা নিজেদের মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে সারাদেশে কৃতিত্বের পরিচয় রাখছে।’

নুর ইসলাম 
ক্যাস্পাস প্রতিনিধি, শেবাচিম।

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : শেবাচিম
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক