২১ অগাস্ট, ২০২৪ ০২:৪৯ পিএম

বিজিবি হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা পাচ্ছে আহতরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজিবি হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা পাচ্ছে আহতরা: স্বরাষ্ট্র উপদেষ্টা
বুধবার আহত বিজিবি সদস্য ও শিক্ষার্থীদের খোঁজ-খবর নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টালেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা বিজিবি হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা পাচ্ছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বুধবার (২১ আগস্ট) সকালে আহত বিজিবি সদস্য ও শিক্ষার্থীদের খোঁজ-খবর নিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় বিজিবি হাসপাতালে ভর্তি আছেন ৪১ জন। এর মধ্যে ১৯ জন বিজিবি সদস্য ও বাকি ২২ জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।’

তিনি বলেন, ‘আহতদের সবাই ভালো আছেন। তাদের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘বিজিবি মহাপরিচালক আমাকে বলেছেন, আরও কয়েকজন রোগীকে এই হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হবে। বিজিবি হাসপাতালের পরিবেশ যেমন সুন্দর তেমন ট্রিটমেন্টের ব্যবস্থাও ভালো। এখানে চিকিৎসক যারা আছেন তারা খুবই নামি-দামি চিকিৎসক।’

এ সময় সাংবাদিকসহ অন্যান্যদের হাসপাতালে কম যেতে অনুরোধ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ‘আপনারা হাসপাতালে কম যাবেন। এতে ইনফেকশন হতে পারে। ইনফেকশন ভিজিটরের মাধ্যমে ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। রোগী থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন।’

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অন্তর্বর্তীকালীন সরকার
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক