২১ অগাস্ট, ২০২৪ ০৩:০৫ পিএম
রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ সচিব জাহিদুর রহমানের পদত্যাগ
বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সচিব ডা. মো. জাহিদুর রহমান। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: এবার পদত্যাগ করেছেন বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সচিব ডা. মো. জাহিদুর রহমান। আজ বুধবার (২১ আগস্ট) অনুষদের গভর্নিং বডির সভাপতি এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
পদত্যাগপত্রে জাহিদুর রহমান লিখেছেন, ‘আমি ২০০৩ সালের ১ জানুয়ারি বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদে চাকরিতে যোগদান করি। আমি চাকরিকালীন সময়ে সততা, নিষ্ঠা ও একাগ্রতার সাথে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কারণে ২১ আগস্ট ২০২৪ তারিখে চাকরি থেকে পদত্যাগ করলাম।’
‘এমতাবস্থায় ২১ আগস্ট থেকে আমার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো’- যোগ করেন তিনি।
এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ
-
০৮ ডিসেম্বর, ২০২১
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি
এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
এফসিপিএসে নতুন নিয়ম
পারিতোষিক না দিলে বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ গ্রহণযোগ্য হবে না
হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি
এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
এফসিপিএসে নতুন নিয়ম
পারিতোষিক না দিলে বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ গ্রহণযোগ্য হবে না
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
এই বিভাগের সর্বাধিক পঠিত