১৫ অগাস্ট, ২০২৪ ০৪:০১ পিএম

নিজ বাসার সামনে পুলিশের গুলিতে প্রাণ হারান ডা. রুবেল

নিজ বাসার সামনে পুলিশের গুলিতে প্রাণ হারান ডা. রুবেল
ডা. কবিরুল ইসলাম রুবেল।

মেডিভয়েস রিপোর্ট: পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. কবিরুল ইসলাম রুবেল। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যার দিকে রাজধানীর আদাবরের নিজ বাসার সামনে প্রাণ হারান তিনি।

জানা গেছে, গত ৫ আগস্ট বাসার সামনে হট্টগোল শুনে নিচে আসেন ডা. রুবেল। ওই সময়ে মানুষকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে পুলিশ। সেখানে প্রায় ৫টি গুলি লাগে ডা. রুবেলের শরীরে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলে প্রাণ হারান। পরে সড়কে থাকা মানুষ তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে ডা. কবিরুল ইসলাম রুবেলের বন্ধু ও ঢাকা মেডিকেল কলেজের থোরাসিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সেরাজুস সালেকীন মেডিভয়েসকে বলেন, দুদিন ধরে ডা. রুবেলকে খুঁজছিল পরিবার। ফোন বন্ধ এবং তাঁকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন হাসপাতালেও খবর নেওয়া হয়। পরে তাঁর লাশ শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাওয়া যায়।

ডা. কবিরুল ইসলাম রুবেল স্ত্রী, একমাত্র কন্যা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫২ বছর।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কোটা সংস্কার দাবিতে আন্দোলন
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক