১১ অগাস্ট, ২০২৪ ০৩:০১ পিএম

বিএসএমএমইউর ১৭৩ চিকিৎসকের পদোন্নতি

বিএসএমএমইউর ১৭৩ চিকিৎসকের পদোন্নতি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১৭৩ জন চিকিৎসককে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদোন্নতি দেওয়া হয়।

এতে বলা হয়, ২০০৩-২০০৬ সাল পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগকৃত যে সকল মেডিকেল অফিসার বা গবেষণা সহকারী উচ্চতর ডিগ্রি সম্পন্ন করে পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছে, তাঁদের আবেদনের প্রেক্ষিতে এবং কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিম্নরুপ চিকিৎসকদেরকে তাঁদের পামের পার্শ্বে বর্ণিত পদ ও বিভাগে নিম্নলিখিত শর্তে সহকারী অধ্যাপক বা কনসালটেন্ট পদোন্নতি দেওয়া হয়েছে।

শর্তসমূহ

১. বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী নির্ধারিতব্য মূল বেতন এবং অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

২. এই বিশ্ববিদ্যালয়ের আইন (১৯৯৮ সালের ১ নং আইন), বিশ্ববিদ্যালয়ের প্রচলিত ও প্রণীতব্য সংশ্লিষ্ট সকল সংবিধি, অধ্যাদেশ, প্রবিধান ও নিয়ম অনুযায়ী চাকরি নিয়ন্ত্রিত হবে।

৩. সহকারী অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদেরকে বিশ্ববিদ্যালয়ে নন-প্র্যাকটিসিং কার্যক্রম চালু হলে সেখানে যোগদান করতে হবে। শর্তসমূহের ব্যত্যয় হলে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শর্তসমূহের ব্যত্যয় হলে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

৪. সিন্ডিকেট কর্তৃক অনুমোদন স্বাপেক্ষে এই নিয়োগ ভূতাপেক্ষভাবে কার্যকর বলে গণ্য হবে এবং যার যার প্রাপ্যতা অনুযায়ী বেতন স্কেল ও গ্রেড নির্ধারণ করা হবে।

৫. গত ১৪ সেপ্টেম্বর ২০০৯ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩৩তম সভার সংশ্লিষ্ট সিদ্ধান্ত সমূহ পরবর্তীতে সিন্ডিকেট সংশোধন করা স্বাপেক্ষে ২৬ জুলাই ২০০৮ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৮তম সভার সিদ্ধান্ত সমূহ পুনর্বহাল করা হবে।

►অফিস আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক