নারী চিকিৎসকের ছবি নিয়ে ভারতীয়দের অপপ্রচার
মেডিভয়েস রিপোর্ট: নারী চিকিৎসকের ছবি নিয়ে অপপ্রচারে মেতেছে ভারতীয় অনলাইন পেইজ ও অ্যাক্টিভিস্টরা। সেইসঙ্গে সুর মিলিয়ে ওই নারী চিকিৎসককে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তা করছেন বাংলাদেশিরাও।
জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর শাহবাগ থেকে গণমিছিল নিয়ে গণভবনের দিকে যান রাজধানীর শমরিতা মেডিকেল কলেজের জেনারেল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাকা মুস্তারি খান। পরে গণভবনের কাছে গেলে তিনি দেখতে পান অনেকেই গণভবনের হাঁস, মুরগী, লাগেজ, শাড়ি, সোফা, ফ্রীজ, এসি ইত্যাদি নিয়ে চলে যাচ্ছে সাধারণ জনতা। রাস্তায় এক ব্যক্তিকে হাঁসিমুখে গণভবন থেকে লাগেজ নিয়ে আসেন, তাঁকে দেখে অনেকেই তাঁর সঙ্গে ছবি তোলার আগ্রহ প্রকাশ করেন এবং ছবি তোলেন। সেই লাগেজ সাথে নিয়ে ছবি তোলেন ডা. রাকা মুস্তারিও। পরে সেটা ফেসবুকে ছাড়া হলে শুরু হয় ভারতীয় অ্যাক্টিভিস্ট ও আওয়ামী পন্থীদের অপপ্রচার। সেইসঙ্গে ডা. রাকা মুস্তারির নাম ও পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তারা।
অভিতাভ চৌধুরী নামে ভারতীয় এক অ্যাক্টিভিস্ট সামাজিক মাধ্যম অ্যাক্সে পোস্ট করে অপপ্রচার করে লিখছেন, ‘স্যুটকেস চুরি করে নিয়ে যাচ্ছে চিকিৎসক। সেইসঙ্গে ওই নারী চিকিৎসক গণভবন লুটে সামিল হয়েছেন।’
রায় রঞ্চিত নামে আরেক ভারতীয় লিখেছেন, ‘চোর ডাক্তারকে বেশি করে ভাইরাল করো।’
অসংখ্য ভারতীয় অ্যাক্টিভিস্টের সঙ্গে সুরমিলিয়ে অপপ্রচারে অংশ নিয়েছেন বাংলাদেশিরাও। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের এডি (এসিস্ট্যান্ট ডিরেক্টর) ডা. আলি আবরার ডা. আলী আবরার লিখেছেন, ‘চিকিৎসক হিসেবে আমি সত্যিই লজ্জিত। এদের হাতে চিকিৎসা ব্যবস্থা ও নিরাপদ না, পারিবারিক শিক্ষার অভাব।’
আওয়ামী পন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের চট্টগ্রামের নেতা ডা. ফয়সল ইকবাল চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘চিকিৎসক হিসেবে আমি লজ্জিত। এদের হাতে চিকিৎসা ব্যবস্থাও নিরাপদ না, এরাই ওষুধ কোম্পানি ও ল্যাব থেকে কমিশন খোর। ধিক্কার জানাই তোমার এই কুকর্মের। তার পারিবারিক শিক্ষার অভাব, একটু খরব নিয়ে দেখুন, তাঁর পরিবার ও সে রকম মনে হয়।’
এরমধ্যে অপপ্রচারে অংশ নেওয়া ডা. ফয়সল ইকবালের নামে রয়েছে অভিযোগের পাহাড়। দেশের ২০১৯ সালে প্রভাবশালী দৈনিক পত্রিকা ডেইলি স্টার লিখেছে, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কোনো দায়িত্বে নেই তিনি, নেই সরকারি চাকরিতেও। তারপরও হাসপাতালের মেডিকেল অফিসার পরিচয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল স্টাফ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (মেডিকপস) সদস্য হয়েছেন ডাক্তার মো. ফয়সল ইকবাল চৌধুরী। ডা. ফয়সল প্রভাব বিস্তার করে বছরের পর বছর ধরে তুলে নিচ্ছেন চমেক কর্মকর্তা-কর্মচারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লভ্যাংশের টাকা। বিষয়টি নিয়ে সমবায় দপ্তরে অভিযোগ গেলেও হয়নি কোনো সমাধান।’
চট্টগ্রাম ভিত্তিক সংবাদ মাধ্যম চট্টগ্রাম প্রতিদিন ২০২০ সালে ডা. ফয়সল ইকবাল চৌধুরীকে নিয়ে লিখেছে, ‘এই চিকিৎসক নেতার বিরুদ্ধে ২০০৯ সাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক নিয়োগ ও বদলি নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কোটি কোটি টাকার খাবার সরবরাহ ও আউটসোর্সিং ব্যবসাসহ বিভিন্ন সরবরাহ কাজের নিয়ন্ত্রণ, মামার প্রতিষ্ঠান জমজম এন্টারপ্রাইজসহ অন্তত তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বেনামে টেন্ডারের কাজ হাতিয়ে নেওয়াসহ নামে-বেনামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। চমেক হাসপাতালে শুধু ২০১৯-২০২০ অর্থবছরেই প্রায় ৪২ কোটি টাকার টেন্ডার নিয়ন্ত্রণ করার অভিযোগও রয়েছে ফয়সল ইকবালের বিরুদ্ধে।’
একটি ভিডিও বিশ্লেষণ করে জানা গেছে, ডা. রাকা মুস্তারি লাগেজের সাথে ছবি তোলার পর গণভবন থেকে নিয়ে আসা ব্যক্তিকে লাগেজটি দিয়ে দেন, পরে ওই ব্যক্তি হাসিমুখে লাগেজটি নিয়ে চলে যান।
জানতে চাইলে ডা. রাকা মুস্তারি মেডিভয়েসকে বলেন, ‘ছবি তুলে আমি কোনো অপরাধ করিনি। আর গণভবন থেকে আমি কিছু আনিনি। গণভবন থেকে আমার বাসা পর্যন্ত প্রায় ছয় কিলো রাস্তায় অসংখ্য সিসি ক্যামেরা আছে। সব খুঁজে দেখলেও কেউ দেখাতে পারবেন না, আমি হাতে করে লাগেজ নিয়ে আসছি। বরং ৫ আগস্ট ছিল মানুষের একটা খুশির দিন। কেউ গণভবন থেকে চুরি হিসেবে কেউ কিছু নিয়ে যায়নি, নিয়েছে স্বৈরাচারের সিম্বল হিসেবে। গণভবনে সবাই মিছিল নিয়ে গেছে শেখ হাসিনাকে ক্ষমতা নামাতে। আবার অনেকে গণভবন থেকে জিনিসপত্র নিয়ে ফেরত দিয়ে আসছে। যারাই আনছে, তারা মানুষকে দেখাবে আমরা একদিন স্বৈরাচার উৎখাত করেছি। স্মৃতি হিসেবে রাখার জন্য আমি ছবি তুলেছি।’
তিনি বলেন, ‘কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ছবিটা ভাইরাল করছে। যারা এসব পোস্ট করছে, তাদের বেশির ভাগ আওয়ামী পন্থী বা ভারতের নাগরিক। আবার কিছু ভারতীয় আমার ছবি এবং তাদের একজনের ছবি পোস্ট করে লিখছে, ‘দুই দেশের দুই নারী। একজন দেশের সম্পদ চুরি করে খুশি। আর একজন অলিম্পিক ২ টি পদক জয় করে নিজেই দেশের সম্পদ হয়েছেন। পার্থক্য ছিল, পার্থক্য আছে, থাকবে।’ আমি তো কখনও অলিম্পিকে যাইনি, যে অলিম্পিক নিয়ে আসবো। এ দিয়ে তারা নিজেদের তুলনা করে, আমরা সমান না। ওই ছবির নিচে আমি কমেন্টে করেছি, আমাদের দেশের সরকার প্রধান এখন নোবেল বিজয়ী, আর তোমাদের দেশের প্রধানমন্ত্রী চাওয়ালা।’
ডা. রাকা মুস্তারি বলেন, ‘এসব অপপ্রচারের কারণে আমার পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীরা মনে কষ্ট পাচ্ছে। তবে আমি মোটেও বিচলিত নই।’
এসএইচ
-
১১ অগাস্ট, ২০২৪
-
১২ সেপ্টেম্বর, ২০২৩
-
১২ অগাস্ট, ২০২২
-
১১ অগাস্ট, ২০২২
-
২৬ মে, ২০২২
-
২৯ এপ্রিল, ২০২২
-
১০ জানুয়ারী, ২০২২