০৯ অগাস্ট, ২০২৪ ০৫:৩৭ পিএম

ওষুধের গাড়িতে পার হচ্ছিল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি, ধরলেন শিক্ষার্থীরা

ওষুধের গাড়িতে পার হচ্ছিল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি, ধরলেন শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর সায়েন্সল্যাব এলাকা থেকে একটি ওষুধের গাড়ি থেকে রাষ্ট্রীয় নথি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের দাবি, নথিগুলো পার করার জন্য ওষুধের গাড়িতে করে নেওয়া হচ্ছিল। এ সময় তারা গাড়ি থেকে কোটি টাকার চেকও জব্দ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের গাড়িচালক ওষুধের গাড়িতে করে হাজার কোটি টাকার চেক ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালাচ্ছিলেন।

শিক্ষার্থীরা জানান, তারা সেখানে দাঁড়িয়ে ছিলেন। ট্রাফিকের কাজ করছিলেন। সন্দেহ হলে তারা গাড়ি খুলতে বলেন।

তখন গাড়ির চালক জানান, ভেতরে ওষুধ আছে, কাপড় আছে। এ সময় সন্দেহ হলে শিক্ষার্থীরা তাকে দরজা খুলে দেখাতে বলেন। কিন্তু তিনি দরজা না খুলে তাড়াহুড়া শুরু করেন। এরপর জোর করা হলে এবং অন্য সব শিক্ষার্থী জড়ো হয়ে গাড়ি ঘেরাও করলে তিনি দরজা খোলেন। এরপর বেরিয়ে আসে ভেতরের চিত্র। সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিসহ তিন হাজার কোটি টাকার চেক পাওয়া যায়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, একটি কাগজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী ও একান্ত সচিবের স্বাক্ষর আছে। এ ছাড়া রয়েছে বিপুল মামলার নথি। একই সঙ্গে কোটি কোটি টাকার চেকটি একটি বেসরকারি ব্যাংকের।

এসএইচ/এমইউ  

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক