০৪ অগাস্ট, ২০২৪ ১২:৫৪ পিএম
শাহবাগে উত্তেজনা

বিএসএমএমইউতে ভাঙচুর, গাড়িতে আগুন

বিএসএমএমইউতে ভাঙচুর, গাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কর্মসূচিতে রাজধানীর শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ রোববার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটেছে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানিয়েছে, সকাল ১১টার আগে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেয়। এরপর সেখানে ছাত্রলীগের কর্মীরা গিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

এ সময় সেখানে থাকা বিভিন্ন যানবাহন ভাঙচুর এবং মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনাও ঘটে। 

এ ঘটনায় সাধারণ মানুষ এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

জানতে চাইলে বিএসএমএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান আজ রোববার (৪ আগস্ট) দুপুরে মেডিভয়েসকে বলেন, আন্দোলনকারীরা ক্যাম্পাসে ঢুকে বিশ্ববিদ্যালয়ের গাড়ি, অ্যাম্বুলেন্স ও মোটরসাইটেলে আগুন দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এর জন্য মামলা দায়ের করা হবে।

তবে এ অভিযোগ অস্বীকার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেক রেজা গণমাধ্যমকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন দিয়েছে ছাত্রলীগ৷

আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীদের বিরুদ্ধে অগ্নিসংযোগ অভিযোগ এনে আরেক সমন্বয়ক আসাদ বিন রনি বলেন, ‘বিএসএমএমইউ কর্তৃপক্ষ ছাত্রলীগ নেতা-কর্মীদের অবস্থানের সুযোগ করে দিয়েছে। সেখান থেকে আগে সাধারণ ছাত্রদের ওপর হামলা হয়েছে। এ কারণে উত্তেজনা তৈরি হয়েছে। ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই।’

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত