০৪ অগাস্ট, ২০২৪ ১০:২৮ এএম

আজ সব রুটে ট্রেন চলাচল বন্ধ

আজ সব রুটে ট্রেন চলাচল বন্ধ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই প্রেক্ষিতে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার (৩ আগস্ট) রেলের জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা নাহিদ হাসান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। রেলওয়ে সূত্র জানিয়েছে, আপাতত এক দিনের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করে কাল পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচির কারণে ১৬ জুলাই ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী, ময়মনসিংহ ও রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। এরই ধারাবাহিকতায় পরিস্থিতির অবনতি ঘটায় ১৮ জুলাই থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এরপর সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার ভিত্তিতে রেল কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে। প্রায় ১৩ দিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বের ট্রেনগুলোর চলাচল শুরু করে।  তবে রেলওয়ে কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্তের পর সেটিও বন্ধ হয়ে গেল।

রেলওয়ে জানায়, স্বাভাবিক সময়ে প্রতিদিন ৪০০টির মতো যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করে। এর মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী, বন্ধন ও মিতালি এক্সপ্রেসও রয়েছে। আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হয় ১০ দিন আগে থেকে। ট্রেনে প্রতিদিন যাত্রী চলাচল করে প্রায় আড়াই লাখ।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক