০৪ অগাস্ট, ২০২৪ ০১:৪৫ পিএম

বিএসএমএমইউর সকল পরীক্ষা স্থগিত

বিএসএমএমইউর সকল পরীক্ষা স্থগিত
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ রোববার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিসে এ কথা বলা হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাক ডা. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।’

এর আগে বিরাজমান পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করার দাবি জানান শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ একাধিক মাধ্যমে বিভিন্ন পোস্টে এ দাবি জানান তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএসএমএমইউর ফেজ-বি’র একজন পরীক্ষার্থী বলেন, ‘চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীরা মানসিকভাবে প্রচণ্ড চাপে রয়েছে। একই সঙ্গে সড়কে যে নিরাপত্তাহীনতা ও মানসিক অবস্থার চলছে, সে কারণে মনোযোগ দিয়ে পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। দুইপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে হাসপাতালে যাওয়া-আসা ঝুঁকিপূর্ণ।’

‘রাষ্ট্রের এই অস্থিরতার কারণে প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্বে সময় পার হচ্ছে। পড়ার টেবিলে বসে থাকছি, কিন্তু অনবরত অনলাইনে চোখ রাখছি, কী অবস্থা চলছে? পরীক্ষা দিতে গিয়ে নিরাপদে ফিরতে পারবো তো? ফলে প্রস্তুতি দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করাই সবচেয়ে ভালো হতো।’

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত