শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা
শহীদ মিনারে শুক্রবার চিকিৎসকদের সমাবেশ
মেডিভয়েস রিপোর্ট: দাবি আদায়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে আগামীকাল শুক্রবার (২ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। সকাল ১০টায় দেশের সকল চিকিৎসক, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেবেন।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সম্মিলিত বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘আমরা দেখেছি, আমাদের মেধাবী চিকিৎসক ডা. সজীবকে হত্যা করা হয়েছে, দেশের নানান শান্তিপূর্ণ কর্মসূচীতে আমাদের ছাত্র-ছাত্রীদের উপর অত্যাচার করা হয়েছে।’
এতে আরও বলা হয়, ‘আমরা আজ ঘোষণা দিচ্ছি যে, পুরো দেশ ও জাতির সাথে একাত্মতা পোষণ করে আগামীকাল স্মৃতি বিজরিত কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা এক হবো, আমরা আমাদের কথা বলবো, প্রতিবাদ জানাবো একসাথে। চলুন, আবার এক হই আমরা দেশের ছাত্রসমাজের, সকল শ্রেণির, সকল পেশার মানুষের অধিকার আদায়ে, নিহতদের বিচারের দাবিতে, অবৈধভাবে গ্রেফতারকৃতদের জামিনের দাবিতে।’
এমইউ/
-
২৪ সেপ্টেম্বর, ২০২৪
-
২০ অগাস্ট, ২০২৪
-
১৬ অগাস্ট, ২০২৪
-
১৫ অগাস্ট, ২০২৪
-
০৮ অগাস্ট, ২০২৪
-
০৪ অগাস্ট, ২০২৪
-
০৩ অগাস্ট, ২০২৪
-
০৩ অগাস্ট, ২০২৪
-
০২ অগাস্ট, ২০২৪